সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতি বাড়তে থাকে। পরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভে স্থানীয় নাগরিক নেতা আসাদুজ্জামান মিটু, আবুল কালাম মড়ল, রেজাউল ইসলাম, আসিসুর রহমান, নুরনগরের আবুল ইউসুফসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনা কোনোভাবেই ধামাচাপা দেওয়া যাবে না। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, গাজী নজরুল ইসলাম সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভুল বুঝিয়ে ভোট নিয়েছেন। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি ও পরবর্তী কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ইসলামের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এ সময় গাজী নজরুল ইসলামের বাড়ির পাশের বাসিন্দা ও সাবেক জামায়াত কর্মী শাহজাহান বলেন, আমি আগে জামায়াতের কর্মী ছিলাম। যারা জামায়াতের ঘোষিত কর্মী ছিলেন বা এখনো আছেন, তাদের চোখ খোলা দরকার। মানুষের সামনে বিষয়গুলো তুলে ধরতে হবে। চারিত্রিক ও মানবিক দিক বিবেচনায় বিষয়গুলো নিয়ে তাদের ভাবা দরকার।
বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, মরিয়ম খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে বের করতে হবে। পাশাপাশি মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তদন্তে তাদের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
উল্লেখ্য, গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও মরিয়মের মামা ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে। পুলিশ গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে।
​রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্ত যুবককে রাঙ্গাবালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে তাঁর নানা বাড়িতে থেকে পড়াশোনা করত। মাদরাসায় যাওয়া-আসার পথে সজল তাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন।
​গত ১৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে কিশোরী নানাবাড়ির দোতলায় পড়াশোনা করছিল। এ সময় সজল বাইরে থেকে কিশোরীর মোবাইল ফোনে কল করেন এবং বসতঘরের দরজা খোলা পেয়ে কৌশলে ভেতরে প্রবেশ করে দোতলায় উঠে যান। এজাহারে অভিযোগ করা হয়, সজল বিয়ের প্রলোভন দেখিয়ে ওই রাতে এবং পরদিন সকাল পর্যন্ত কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন।
​পরদিন সকালে পরিবারের সদস্যরা দোতলায় গিয়ে কিশোরীর সাথে সজলকে দেখতে পান। পরিবারের লোকজনের জিজ্ঞাসাবাদে সজল প্রলোভন দেখিয়ে ধর্ষণের কথা স্বীকার করেন। পরবর্তীতে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলে সজল কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কৌশলে সেখান থেকে কেটে পড়েন।
এ ঘটনায় শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী কিশোরীর নানি বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই রাঙ্গাবালী থানা-পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সজলকে গ্রেপ্তার করে।
​এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সি জানান, "মামলা দায়েরের পর পরই অভিযান চালিয়ে আসামি সজলকে গ্রেপ্তার করা হয় এবং রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।"
​পুলিশ আরও জানায়, ভুক্তভোগী কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে এবং তা পরীক্ষার পাশাপাশি ডিএনএ (DNA) পরীক্ষার প্রক্রিয়াও নেওয়া হচ্ছে।
সান নিউজ/ রাব্বি
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে বগুড়া শহরের ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন—কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের রামপুর গ্রামের মজনু মেম্বারের ছেলে সাপিকুল (৪০), একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আরাফাত (৪০) এবং কাহালুর বানদিঘী এলাকার খাদিজা (৫১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে পাইকড় ইউনিয়নের বাসিন্দা আশরাফুল স্ট্রোক করলে তাকে হাসপাতালে নেওয়ার জন্য স্বজনরা প্রস্তুতি নেন। পরে তার ভাই নজরুল, ভাতিজা আরাফাত, প্রতিবেশী রফিকুল ও সাপিকুল একটি সিএনজিচালিত অটোরিকশায় করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রওনা হন।
ভোর সোয়া ৪টার দিকে হাসপাতালের গেটে প্রবেশের সময় একটি নাইট কোচ বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাপিকুল ও আরাফাত নিহত হন। দুর্ঘটনায় আশরাফুল, রফিকুল ও নজরুল আহত হন। পরে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনরা জানিয়েছেন, আশরাফুলকে আইসিইউতে রাখা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।
পাইকড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাছেদ জানান, নিহত ও আহতরা তার স্বজন ও প্রতিবেশী। আহত তিনজনই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, সোমবার সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় পৃথক দুর্ঘটনায় খাদিজা (৫১) নিহত হন।
শাজাহানপুর থানা পুলিশ জানায়, খাদিজা এক স্বজনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে কাহালুর দিকে নিয়ে যাচ্ছিলেন। পথে রানীরহাট এলাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খাদিজা মারা যান।
পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, প্রথম দুর্ঘটনার পর স্বজনরা নিহত দুজনের মরদেহ দ্রুত বাড়িতে নিয়ে যাওয়ায় তাদের নাম-ঠিকানা নিশ্চিত করতে কিছুটা সময় লাগে। পরে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
দুটি দুর্ঘটনাতেই আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকায় পার্কিং করা বাসটিতে আগুন লাগে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত ২টা ৫৫ মিনিটে রেডিও কলোনি এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি বলেন, প্রায় ২০ মিনিটের চেষ্টায় রাত ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে বাসটির কয়েকটি সিটের অংশ পুড়ে গেছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণপাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের বরাত দিয়ে উপপরিদর্শক বাঁধন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— বড়শালঘর গ্রামের মৃত ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৬২) এবং তার ৮ মাস বয়সী ভাতিজি ইসরাত। আহত রাবেয়া বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
অভিযুক্ত ইমন মৃত ফরিদ মিয়া ও পেয়ারা বেগমের ছোট ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বড়শালঘর মৃত ফরিদ মিয়ার তিন ছেলে। ছোট ছেলে ইমনের পায়ের লিগামেন্টে সমস্যা ছিল। পরবর্তীতে তার অপারেশন করা হয়। অপারেশনের পর থেকে তার মধ্যে বিভিন্ন ডিসঅর্ডার দেখা দেয়। রোববার দিবাগত রাতে ইমন ঘরে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তার মা পেয়ারা বেগম ও ভাবি রাবেয়া তাকে বাধা দেন। তাদের বাধার মুখে আত্মহত্যা থেকে পিছপা হন ইমন।
সোমবার সকালে ওই বিষয় নিয়ে ইমন তার মা ও ভাবিকে গালাগাল করতে থাকেন। একপর্যায়ে ঘরে থাকা দা দিয়ে মা পেয়ারা বেগমকে কুপিয়ে জখম করেন। মায়ের কাছে থাকা ৮ মাস বয়সী ইসরাতকেও কুপিয়ে জখম করেন। এ সময় বাধা দিতে এলে ভাবি রাবেয়াকেও কুপিয়ে আহত করেন ইমন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পেয়ারা বেগম ও ইসরাতকে মৃত ঘোষণা করেন। রাবেয়াকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
উপপরিদর্শক বাঁধন ঢাকা পোস্টকে বলেন, ঘটনার পর স্থানীয়রা ইমনকে আটকে রেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
তিনি আরও বলেন, আমরা এখন পর্যন্ত ২ জনের মরদেহ উদ্ধার করেছি। ঘাতক ইমন ডিসঅর্ডারে ভুগছিল। ঘটনার কথা সে স্বীকার করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাইহান উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা ফতেয়াখীল এলাকার প্রবাসী ওসমানের মেজো ছেলে। সে ফতেয়াখীল আল্লামা হাফেজ মুহাম্মদ বজলুর রহমান (রহ.) সুন্নি নূরানী ইবতেদায়ী মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা অধিকারী বলেন, পুকুরে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী বলেন, চরণদ্বীপ ইউনিয়নে সাইহানের নানার বাড়ি। রোববার গোসল করতে গিয়ে সে পুকুরে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা সোয়া ১১টার দিকে গন্ধমতি ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দুই জানাজায় হাজারো মানুষের উপস্থিতি ছিল।
যেভাবে নিখোঁজ হয় অপ্রতিম
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। ওই দিন বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
অপ্রতিম কুমিল্লার কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন (১৯) নামে একজনকে আটক করে পুলিশ। পরে আনাস নামের আরও একজনকে আটক করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইফোন নেওয়ার জন্য অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় বিস্তারিত জানাতে রোববার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জেলা পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন তারা।
স্থানীয়রা জানান, সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসে অবস্থান নেন। পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। এ সময় তারা অপ্রতিম হত্যার বিচার ও হত্যাকারীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১২টা ৫ মিনিট) শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে অবস্থান করছিলেন।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে উভয় পাশে যানজট বাড়ছে। তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
যেভাবে নিখোঁজ হয় অপ্রতিম
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
অপ্রতিম কুমিল্লার কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন (১৯) নামে একজনকে আটক করে পুলিশ। পরে আনাস নামের আরও একজনকে আটক করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইফোন নেওয়ার জন্য অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।
ঘটনার বিস্তারিত জানাতে রোববার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জেলা পুলিশ।
এর আগে রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে অপ্রতিমের মরদেহ বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার বানিয়াচালা মধ্যপাড়া এলাকায় জাহাঙ্গীর হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, কারখানার ছুটি শেষে ভাড়াটিয়ারা রাতে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি ঘরে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৪২টি ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে যায়।
খবর পেয়ে রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
কলোনির ভাড়াটিয়া সোহেল মিয়া বলেন, রাতে অফিস থেকে বাড়ি ফেরার কিছুক্ষণ পরই চারপাশে চিৎকার শুনতে পান। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন বলেন, কারখানার ছুটি শেষে ভাড়াটিয়ারা রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১১টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ভৈরব ফেরিঘাট থেকে মেন্দিপুর পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে একদিকে নদীভাঙনের হাত থেকে শহর ও জনবসতি রক্ষা পাবে, অন্যদিকে সড়ক যোগাযোগেও নতুন সংযোগ তৈরি হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ভৈরব শহরের কালিপুর এলাকায় মেঘনা নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
প্রতিমন্ত্রী বলেন, মেঘনা নদীর ভাঙনে ভৈরব শহরসহ উপজেলার কয়েকটি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ও নির্বাচনী প্রতিশ্রুতির ভিত্তিতে ফেরিঘাট থেকে মেন্দিপুর পর্যন্ত ২৪ কিলোমিটার বেড়িবাঁধ ও সড়ক নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৮৫ কোটি টাকা। পর্যায়ক্রমে প্রকল্পের পরিধি আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।
শুধু নদীভাঙন প্রতিরোধ নয়, যোগাযোগব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বেড়িবাঁধের ওপর নির্মিত সড়কটি স্থানীয় মানুষের চলাচল এবং পণ্য পরিবহনে নতুন সুযোগ তৈরি করবে।
তবে বাঁধ নির্মাণের ফলে মেঘনার সঙ্গে সংযুক্ত খাল-বিলের পানিপ্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও পরিকল্পনা রাখা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, প্রয়োজনীয় স্থানে সেতু নির্মাণ করা হবে। এতে সড়ক ও বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি পানির স্বাভাবিক প্রবাহও বজায় থাকবে।
একই দিন ভৈরবে আরও কয়েকটি উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী।
সকালে ভৈরব উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় কমলপুর ডাকবাংলোয় ভৈরব ফুটবল একাডেমিকে ক্রীড়া ও প্রশিক্ষণ সামগ্রী দেওয়া হয়। পরে ভৈরব বাজারের চান্দানী টিলার হরিজন পল্লীতে নিম্ন আয়ের মানুষের জন্য স্যানিটেশন, সড়ক ও ড্রেনেজ উন্নয়নকাজের উদ্বোধন করেন তিনি। স্থানীয় সরকার বিভাগের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এসব কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
এরপর বিকেলে উপজেলা মিলনায়তনে উপজেলা পরিষদ ও সংসদ সদস্যের তহবিলের অর্থায়নে শিক্ষাপ্রতিষ্ঠান, খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহিদুল হক জাবেদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০২৫ সালে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সমাবেশ চলাকালে শাহবাগের ফুটপাতে বসবাসরত গোলাপি বেগমের অসহায় জীবনযাপনের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। বিষয়টি মানবিক বিবেচনায় গুরুত্বের সঙ্গে দেখার জন্য তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এরপর গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। প্রায় এক বছর ধরে তাঁর চিকিৎসার পাশাপাশি ঢাকায় একটি বাসায় থাকার ব্যবস্থাও করা হয়। পরবর্তীতে স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে তাঁর জন্য একটি নতুন বাড়ি নির্মাণের নির্দেশ দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে গোলাপি বেগমের জন্য বাড়িটি নির্মাণ করা হয়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বাড়িটি তাঁর কাছে হস্তান্তর করা হয়।
বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ স্থানীয় গণমাধ্যমকে বলেন, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম লক্ষ্য। তাঁদের ভাষ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংগঠনটি মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ফুটপাতের অনিশ্চিত জীবন পেছনে ফেলে নতুন বাড়িতে গোলাপি বেগমের এই প্রত্যাবর্তন তাঁর দীর্ঘদিনের দুর্ভোগের অবসানের পাশাপাশি একটি স্থায়ী ঠিকানা পাওয়ার নতুন অধ্যায়ের সূচনা করেছে।
তালা সার্জিক্যাল ক্লিনিকের পরিচালক বিধান ও ডাঃ আবদুর রহমানের অপারেশনের পর মাহমুদ কাটি গ্রামের সাধন বিশ্বাস বিগত ২২ দিন যাবত মৃত্যু সাথে পানজা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন।
এই নিয়ে নানান অভিযোগ এবং অভিমতের গুঞ্জন শোনা যাচ্ছে। রুগীদের দাবি তারা সমস্যা হলে রেফারেন্স চেয়েছিলেন কিন্তু রুগীর স্বজনদের ভাষ্যমতে বিধান সাহেব দ্বিতীয় বার অপারেশন করান
যার ফলস্বরূপ রুগী মারা যায় বলে জানা গেছে
এবিষয়ে ডাঃ আব্দুর রহমান জানান, রুগীর অপারেশন এর পর যদি মলত্যাগ স্বাভাবিক হয় তাহলে রুগী ভালো হয়ে উঠে দ্রুত।
কিন্তু দ্বিতীয়বার অপারেশনের জন্য ডাঃ আব্দুর রহমান অনীহা প্রকাশ করেছিলেন বলে জানান এবং আরোও অভিজ্ঞদের সাহায্য নিতে বলেন। কিন্তু বিধান সাহেব কনফিডেন্স নিয়ে দ্বিতীয় বার অপারেশন করান এবং রুগী মারা যায়।
এ বিষয়ে বিধান সাহেবের মন্তব্য / বক্তব্য এখন অবধি পাওয়া যায় নাই ।
সর্বশেষ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে থানা পুলিশের এসআই নূর আলম উপজেলার সোলাদানা'র বয়ারঝাপা থেকে রমজান সরদার কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত রমজান পাইকগাছা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
থানার ওসি শেখ আউয়াল কবির জানান, রমজান সরদার'কে ২৩-০৯-২৪ সালের থানায় দায়েরকৃত ১৬ নং রাজনৈতিক মামলার সন্ধিগ্ধ আসামী হিসেবে ১৬ সেপ্টেম্বর বুধবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
এদিকে গত এক সপ্তাহে থানা পুলিশ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট শেখ আবুল কালাম আজাদ(৪৫) ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি এডভোকেট শেখ তৈয়েব হোসেন নূর'( ৪২)কে গ্রেফতার করা হয়েছে এমনটাই জানিয়েছেন থানা পুলিশের দায়িত্বশীল এ কর্মকর্তা।
আহত আনসার সদস্যরা হলেন—শাহিনুর, মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন ও আজাদ। তারা বর্তমানে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আটক চারজন হলেন বোরহান উদ্দিন (১৮), তানভীর আহমেদ (১৭), সামির আহম্মেদ (১৮) ও রিশাদ (১৭)। পুলিশ জানিয়েছে, তারা বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এবং বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে বগুড়া শহরের বৌবাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ আহত হন। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বে থাকা ট্রলি বহনকারী নাহিদের সঙ্গে ওই তরুণের বন্ধুদের কথাকাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে ৬ থেকে ৭ জন নাহিদকে মারধর করতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বিভাগের দায়িত্বে থাকা আনসার সদস্যরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে চার আনসার সদস্য আহত হন।
আনসার কর্তৃপক্ষের দাবি, হামলার সময় তাদের ছুরিকাঘাত করা হয়েছে। পরে পুলিশ ও অতিরিক্ত আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় চারজনকে আটক করা হয়। তবে হামলায় জড়িত আরও কয়েকজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বগুড়ার জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলাহ্ তুহিন বলেন, হট্টগোল নিয়ন্ত্রণে এগিয়ে গিয়ে চার আনসার সদস্য আহত হয়েছেন। তাদের ছুরিকাঘাত করা হয়েছে বলে তিনি জানান। আহতরা আশঙ্কামুক্ত রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, হামলায় চাকু ব্যবহার করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আনসার সদস্যদের মারধর করা হয়েছে এবং এতে তারা আহত হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কোনো ধরনের অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল ৮৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম পান ৭৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মোনিরুল ইসলাম মুকুল ১ হাজার ১৬৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম রায়হান পান ৪২০ ভোট।
এ ছাড়া সহ-সভাপতি পদে হারুন নূর রশিদ খান টিয়া পাখি প্রতীকে ৬৯১ ভোট এবং মোয়াজ্জেম হোসেন হেলিকপ্টার প্রতীকে ৬০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান আপেল প্রতীকে ৮১১ ভোট পেয়ে বিজয়ী হন।
নির্বাচনে মোট ১৯টি পদের মধ্যে ১১টি পদে আব্দুল মোতালেব আপেল ও সিরাজুল ইসলাম রায়হান পরিষদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি পদগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২ হাজার ৮৯ ভোটারের মধ্যে ১ হাজার ৬২৪টি ভোট কাস্ট হয়। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নোয়াখালীর ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
দীর্ঘ প্রায় ১ যুগ পর সেতুটি চালু হওয়ায় দুই ইউনিয়নসহ উপজেলার লাখ লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন দ্বার উন্মোচিত হলো।
গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সিংড়া বৌদির মোড় বাজারে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে দিনাজপুর-১ বীরগঞ্জ-কাহারোল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুটির উদ্বোধন করেছেন।
সেতুটি চালু হওয়ায় ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নসহ এলাকার লাখ লাখ মানুষের দীর্ঘদিনের অচলাবস্থা ও যোগাযোগে চরম দুর্ভোগের অবসান হলো বলে আশা করা হচ্ছে।
পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে।
এ সময় উপস্থিত ছিলেন বাস্তবায়নকারী সংস্থা বীরগঞ্জ উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, তিনি জানান সেতুটি নির্মাণ ব্যয় ২ কোটি ১২ লক্ষ টাকা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি উপদেষ্টা, ইটভাটা মালিক সমিতির সভাপতি, চেম্বার অব কমার্সের পরিচালক সাবেক ভিপি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু, অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা সাইফুল ইসলাম।
বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, যুবদল সদস্য সচিব ও মরিচা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী।
নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আনিসুর রহমান আনিস,
বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য মেয়র প্রার্থী বাবু সুভাষ দাস, ভোগনগর ইউপি চেয়ারম্যান রাজিউর রহমান রাজু ও গোপাল চন্দ্র দেবশর্মা, ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন। কৃষকদল ইউনিয়ন সভাপতি ফজলে আলম শাহিন ও বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম মাজু।
ভোগনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সিদ্দিক হোসেন, সবার প্রিয় নেতৃত্ব ছাত্র বিষয়ক সম্পাদক শাজাহান সিরাজ শিপন, পেশাজীবিরাসহ অনেক গণ্যমান্য ব্যক্তি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার ভান্ডাব মৌজার আরএস ১৬২ ও ২৮৭ নম্বর খতিয়ানের বিএস ৩৩৪ ও ৩৩২ নম্বর দাগের মোট ২৩ শতাংশ জমি ২০১৮-১৯ সালে একই এলাকার এক ব্যক্তির কাছ থেকে পাঁচজন মিলে কেনেন। জমি কেনার পর ক্রেতাদের কয়েকটি পরিবার সেখানে বসতবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করে। দীর্ঘদিন ধরে তাঁরা ওই জমিতে বসবাস করে আসছেন।
ভুক্তভোগীদের দাবি, জমি কেনার সময় সেটি ব্যাংকের কাছে বন্ধক রাখা ছিল-এ তথ্য তাঁদের জানানো হয়নি। সম্প্রতি বাংলাদেশ অগ্রণী ব্যাংক পিএলসি, ভালুকা শাখা থেকে জমি খালি করার জন্য চিঠি পাওয়ার পর তাঁরা বিষয়টি জানতে পারেন।
অভিযোগে আরও বলা হয়, জমিটির আগের মালিক তাঁর মালিকানাধীন ‘মেসার্স সজিব ট্রেডার্স’-এর নামে অগ্রণী ব্যাংকের ভালুকা শাখা থেকে ২০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ওই ঋণের বিপরীতে তফসিলভুক্ত জমিটি ব্যাংকের কাছে বন্ধক রাখা হয়। যথাসময়ে কিস্তি পরিশোধ না করায় বর্তমানে ব্যাংকের পাওনা ১৭ লাখ ৫২ হাজার টাকা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী মো. সবুজ মিয়া লিখিত আবেদনে বলেন, তাঁরা ক্রয়সূত্রে জমির মালিক হয়ে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন। কিন্তু ব্যাংকের চিঠি পাওয়ার পর জমিটি বন্ধক থাকার বিষয়টি জানতে পারেন। এ অবস্থায় বিষয়টি তদন্ত করে তাঁদের স্বার্থ রক্ষা এবং ন্যায়বিচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেন তিনি।
অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর ছেলে সজিব মিয়া বলেন, তাঁর বাবা বড় ব্যবসা করতেন। ব্যবসায় লোকসান হওয়ার পর প্রায় ১০ বছর ধরে তিনি কোথায় আছেন, তা পরিবারের সদস্যরা জানেন না।
সজিব মিয়া বলেন, তাঁর বাবা জমিটি সবুজসহ অন্যদের কাছে বিক্রি করেছেন-এটি সত্য। তবে ব্যাংকে জমি বন্ধক রাখার বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি বলেন, ব্যাংকের টাকা পরিশোধের চেষ্টা তাঁরা করেছেন। কিন্তু বর্তমানে তাঁদের সেই সামর্থ্য নেই। এ অবস্থায় সরকারের কাছে ব্যাংকের ঋণ মওকুফের দাবি জানান তিনি।
অভিযোগের বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।
উদ্যোক্তা জামাল শিকদার জানান, এই কাগজের কলমের কালি ফুরিয়ে গেলে তা ফেলে না দিয়ে যদি মাটিতে বা একটি টবে পুঁতে দেওয়া হয়, তবে কিছুদিনের মধ্যেই কাগজটি পচে মাটির সাথে মিশে যাবে। আর কলমের ভেতরে থাকা বীজ থেকে জন্ম নেবে নতুন চারা, যা পরবর্তীতে পরিণত হবে পূর্ণাঙ্গ গাছে। পরীক্ষামূলকভাবে এই উদ্যোগে তিনি সফলও হয়েছেন।
জামাল শিকদার বলেন, "একটি ছোট উদ্যোগও পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে। আমরা প্রতিদিন যে প্লাস্টিকের কলম ব্যবহার করি, তা ব্যবহারের পর যেখানে-সেখানে ফেলে দেই। এই প্লাস্টিক বর্জ্য সহজে মাটির সাথে মেশে না, পরিবেশ দূষণ করে। তাই আমি চাই মানুষ প্লাস্টিকের কলমের পরিবর্তে পরিবেশবান্ধব কাগজের কলম ব্যবহারে উৎসাহী হোক।"
তার মতে, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়াতে পারলেই পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। তার এই কাগজের কলম ব্যবহারে একদিকে যেমন প্লাস্টিক দূষণ কমবে, অন্যদিকে তেমনি বাড়বে সবুজের পরিমাণ।
শিবচরের এই তরুণ উদ্যোক্তার এমন উদ্ভাবনী চিন্তাকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশ সচেতন মহল। অনেকেই মনে করছেন, এই ধরনের উদ্যোগ সারাদেশে ছড়িয়ে দিতে পারলে প্লাস্টিক দূষণ রোধে এটি একটি কার্যকরী পদক্ষেপ হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সভায় বক্তরা বলেন, পরিচ্ছন্নতার বিষয়ে জনসচেতনতা বাড়াতে সম্ভাব্য স্থান চিহ্নিত করতে হবে, ঝোপঝাড় পরিষ্কার, ডোবা-নালায় কচুরিপানা অপসারণ এবং নির্মাণাধীন ভবনে পানি জমা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।
বক্তরা আরোও বলেন, নিজেদের বাড়ি, আঙিনা ও ছাদ পরিষ্কার রাখতে জনগণকে উৎসাহিত করতে বাড়ির আশপাশে জমে থাকা পানি, আবর্জনা ও এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় এর সর্বোচ্চ প্রকোপের আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সরকার।
এই অভিযান শুরু হতে যাচ্ছে এমন সময়ে, যখন রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। তিন মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে মশার বংশবিস্তার রোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগন,সূশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ,গণমাধ্যমকর্মী প্রমূখ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ৪৫ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু'র ভ্রাম্যমাণ আদালত।
সূত্রে জানা যায়, মাটিরাঙা বনফুল শাখা থেকে কিনে নিয়ে যাওয়া জাম রঙের মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে পড়ে প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া দুই শিক্ষার্থী। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু'কে অবগত করা হলে তিনি ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
পরবর্তীতে মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান ভোক্তার কাছে নষ্ট মিষ্টি বিক্রির অভিযোগের সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি নিশ্চিত করেন।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটির দায়িত্বশীল ব্যক্তিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বনফুল কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে নষ্ট বা নিম্নমানের খাদ্যপণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
এদিকে, স্থানীয় ভোক্তারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বাজারে খাদ্যপণ্যের মান, মূল্য ও মেয়াদ সংক্রান্ত বিষয়ে নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, জনস্বার্থে বাজার মনিটরিং এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।